জয় দিয়েই ম্যান ইউ’র সঙ্গে যাত্রা শুরু মরিনহোর

আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৫:৪৩
জয় দিয়েই ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে যাত্রা শুরু করলেন নতুন কোচ হোসে মরিনহো। প্রাক মৌসুমে উইগানকে ২-০ গোলে হারিয়েছে মরিনহো শিষ্যরা।
 
শনিবার ডিডব্লিউ স্টেডিয়ামে মূল মৌসুমের আগে প্রস্তুতি ম্যাচে নেমে পড়ে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। যেখানে জয়ই শেষ হাসি হয় দলটির।
 
ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যানইউকে লিড পাইয়ে দেন তরুণ উইল কেন। পরে ম্যাচের ৫৯ মিনিটে আন্দ্রেস পেরেইরা গোল করলে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ঐতিহ্যবাহী দলটি।
 
গত মৌসুমে হোসে মরিনহো আরেক ইংলিশ জায়ান্ট চেলসির কোচ ছিলেন। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও ব্লুজদের বাজে পারফরম্যান্সের কারণে বহিষ্কৃত হন এই পর্তুগিজ।