বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত ও অন্তত পাঁচ জেলে আহত হয়েছেন।
রবিবার ভোরে মনপুরা ও নোয়াখালীর হাতিয়ার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহসিন (২৫) মনপুরার বাসিন্দা। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
মনপুরা থানার ওসি শাহিন খান জানান বলেন, মনপুরার বশির মাঝির ট্রলার নিয়ে মহসিনসহ একদল জেলে ভোরের দিকে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করছিলেন। এ সময় একদল জলদস্যু তাদের ট্রলারে হামলা চালিয়ে গুলি করলে মহসিনের মৃত্যু হয়। দস্যুরা ট্রলারের সব মালামাল লুট ও ইঞ্জিন খুলে নিয়ে গেছে। ফলে ট্রলারটি এখন বঙ্গোপসাগরে ভাসছে। খবর পেয়ে ট্রলারের মালিক জেলেদের উদ্ধার করতে মনপুরা থেকে লোকজনসহ অন্য ট্রলার পাঠিয়েছে।
