চীনে নির্মাণাধীন একটি ভবনের লিফট ছিঁড়ে ৮ জন নিহত হয়েছে। রবিবার দেশটির শ্যানডং প্রদেশের লংকু শহরে এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ভবনটির ১৮ তলা থেকে এলিভেটরটি ছিঁড়ে নিচে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে।
৮ জন মানুষ নিয়ে এলিভেটরটি ১৮ তলা থেকে নিচে নামার সময় ছিঁড়ে যায়। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও কেউ আর জীবিত নেই।
