'ডোনাল্ড ট্রাম্প, হোয়াইট হাউসে প্রবেশের যোগ্য রাজনীতিবিদ নন' -এই দাবি তুলে আমেরিকার ক্লিভল্যান্ডে শতাধিক মহিলা নগ্ন হয়ে প্রতিবাদ জানিয়েছেন সোমবার!
রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন-এর সন্ধ্যায় নিউ ইয়র্কের কোটিপতি ব্যবসায়ী ট্রাম্পের যোগ দেওয়ার কথা৷ তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন চিত্রগ্রাহক স্পেন্সার টিউনিক। তিনিই এই অভিনব প্রতিবাদের উদ্যোক্তা।
এ ব্যাপারে স্পেন্সার টিউনিকের বক্তব্য, ১৩০ জন মহিলা আজ ফটোসেশনে অংশ নিয়েছেন। নির্বাচিত ১০০ জনের ছবি প্রকাশিত হবে আগামী ৮ নভেম্বর, প্রেসিডেন্ট পদের চূড়ান্ত নির্বাচনের ঠিক আগে।
ট্রাম্পের 'নির্বুদ্ধিতা'র বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করেই ক্যামেরা হাতে নিয়ে এমন প্রতিবাদে নেমেছেন বলেও জানান তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপার্থী ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি মানুষে মানুষে বিভেদ তৈরি করছেন। প্রতিবাদীদের হাতের পোস্টারে লেখা, 'আমেরিকার দরকার ঐক্য, ট্রাম্প একজন বিভেদ সৃষ্টিকারী।'
