লালমনিরহাটে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৪:৩৬
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। 
 
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
 
নিহতরা হলেন- হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ভবানীপুর গ্রামের দিনমজুর হাবিবুর রহমানের মেয়ে হিরামনি (১০) ও হিমুমনি (৪)।
 
টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিয়ার রহমান আতি  জানান, হিরামনি ও হিমুমনি রবিবার দুপুরে একই গ্রামে নানা লুৎফর রহমানের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে বিকেলে বাড়ির উদ্দেশে বের হয়ে আর বাড়ি পৌঁছায়নি তারা।
 
পরে রবিবার সন্ধ্যা পর্যন্ত তাদের কোন খোঁজ না পাওয়ায় এলাকায় মাইকিং করা হয়। অবশেষে সোমবার সকালে স্থানীয়রা ওই শিশুদের নানা লুৎফর রহমানের বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের মৃতদেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দেয় স্থানীয়রা।