রানাপ্লাজা ধস: সোহেল রানাসহ ৪১ জনের বিচার শুরু

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৪:৫৯
রানা প্লাজা ভবন ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনের মালিক সোহেল রানাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
 
আজ সোমবার আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে ঢাকার জেলা ও দায়রা জজ এস এম খজরুজ্জামান এ অভিযোগ গঠন করেন।
 
সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে আগামী ১৮ সেপ্টেম্বর।