নাগরপুরে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৫:২২
 
টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীর শ্রীবরটিয়া নামক স্থান থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
 
এলাকা ও থানা সূত্রে জানা যায়, শ্রীবরটিয়া গ্রামের আব্দুস ছালাম সকালে ধলেশ্বরী নদীতে ঝাঁক দেওয়া পাট তুলতে যান। এসময় পাটের নিচে এক তরুণীর অর্ধগলিত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
 
নাগরপুর থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।