উল্লাপাড়ায় উপজেলা জামায়াতের আমির গ্রেফতার

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৫:৩৬
 
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে গ্রেফতার করা হয়।
 
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক সেলিনা আক্তার জানান, নজরুল ইসলামকে উল্লাপাড়া পৌরশহরের ঝিকিড়া মহল্লার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক নাশকতা সৃষ্টির মামলা রয়েছে।