সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশের স্বাধীনতার অপব্যবহার হয় বলে উল্লেখ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। এখানে অনেকের আচরণকে শুধু অন্যায়ই নয় বরং নোংরা হিসেবে অভিহিত করেছেন।
আইএএনএসকে দেয়া সাক্ষাতকারে সালমান বলে, মানুষ ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতার শতভাগ অপব্যবহার করে। মতপ্রকাশের স্বাধীনতা হচ্ছে, তুমি যা বলবে তার দায়ভার তোমার। তার মানে এটি নয় যে ওয়েবে একজন সম্পর্কে যা ইচ্ছা তা বলা। এটা শুধু অন্যায় না নোংরামিও।
ব্লকবাস্টার হিট হওয়া সুলতানের সাফল্য উপভোগ করতে থাকা সালমান বলেন, যারা নোংরামি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সব ঠিক হয়ে যাবে। তিনি বলেন, এই ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠালেই সব ঠিক হয়ে যাবে। তাহলে বাকিরা সতর্ক হয়ে যাবে পরিণামের কথা ভেবে। টাইমস অব ইন্ডিয়া।
