ভ্রমণ সতর্কতার মাত্রা বাড়ালো অস্ট্রেলিয়া

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৭:০৫
 
ঢাকায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার মাত্রা বাড়িয়েছে অস্ট্রেলিয়া। সোমবার জারি করা নতুন সতর্কতায় অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের বলেছে, এই মুহূর্তে বাংলাদেশ সফর করা ঠিক হবে কি না, তা যেন তারা আবারও ভেবে দেখেন।
 
সতর্ক বার্তায় বলা হয়, জঙ্গিরা যে বাংলাদেশে পশ্চিমা স্বার্থের ওপর আরো হামলা করার পরিকল্পনায় আছে, সে বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে।
 

গত ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান ক্যাফেতে নজিরবিহীন সন্ত্রাসী হামলায় ২০ জনকে হত্যা করা হয়, যাদের ১৭ জনই বিদেশি নাগরিক। এই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ বাংলাদেশে তাদের কর্মীদের চলাফেরায় সতর্ক থাকার পাশাপাশি জনসমাগমস্থলে না যাওয়ার পরামর্শ দিয়েছে।