এবার শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন শুভশ্রী

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৭:১৩
ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান ও শ্রাবন্তী অভিনীত যৌথ প্রযোজনার ছবি শিকারী। এখন পর্যন্ত ভালোই ব্যবসাসফল জাজ মাল্টিমিডিয়ার এই ছবিটি।
 
তবে এর মাঝে জানা গেল আরেকটি যৌথ প্রযোজনার ছবিতে নাম লিখিয়েছেন ঢাকার কিং খান। তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার আরেক অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।
 
গত ঈদে শাকিব খান ও শ্রাবন্তীর মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শিকারি’ শুটিং চলছিল লন্ডনে। আর সেইখানে তাদের সঙ্গে হটাৎ দেখা হয় শুভশ্রীর সঙ্গে।  সেখানেই শাকিব খান ও শুভশ্রীর জুটির পরের ছবির জন্য আলাপ চূড়ান্ত হয়ে যায়।
 
শাকিব খান বলেন, আমার পরের ছবির নায়িকা এখন পর্যন্ত চূড়ান্ত শুভশ্রী। আর পরিচালক হিসেবে থাকবেন ‘শিকারি’ ছবির পরিচালক জয়দেব। বর্তমানে এ ছবির জন্য গল্প বাছাই চলছে।
 
লন্ডনে শুভশ্রী আরেকটা ছবির ইউনিটে কাজ করতে এসেছিলেন। সেখানে তার সঙ্গে শুটিং এর ফাঁকে আড্ডা হয়েছে। আমাদের আড্ডাটা বেশ ভালো হয়েছে। যৌথ প্রযোজনার নতুন এ ছবিটি প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। এ মাসেই শুভশ্রীর সঙ্গে নতুন এ ছবির ঘোষণা দেবেন বলেন জানিয়েছেন শাকিব।
 
উল্লেখ্য, এর আগে শুভশ্রী যৌথ প্রযোজনায় নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে অভিনয় করেন। এদিকে, এবারের ঈদে শাকিব ও শ্রাবন্তীর অভিনীত ‘শিকারি’ ছবিটি দেখতে দর্শকরা ভিড় করে সারা দেশের প্রেক্ষাগৃহে। ছবিটি এখন পর্যন্ত টানা ব্যবসা করে চলেছে।