ময়মনসিংহ-৩ আসনে জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৭:৩৫
এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল ও সিল মারার অভিযোগে এনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী শামছুজ্জামান জামাল ও স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
 
গৌরীপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সোমবার দুপুরে তারা সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।
 
সংবাদ সম্মেলনে তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল ১০টার মধ্যেই উপজেলার ৮৭টি কেন্দ্র থেকে জাতীয় পার্টি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দিয়েছে। সিধলা ইউনিয়নে ৩টি কেন্দ্রে এজেন্টদের মারধর করে ভিতরেই প্রবেশ করতে দেয়নি।
 
তারা আরো বলেন, নির্বাচন প্রশাসনের সব মহলে অভিযোগ করেও কোন সুরাহা পাওয়া যায়নি।