যমুনার চরে বন্যহাতি, আতঙ্কে এলাকাবাসী

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৯:৩০
২১ দিন ধরে সারিয়াকান্দি উপজেলার চালুয়া বাড়ি ইউনিয়নের যমুনার দুর্গম চরে একটি বন্যহাতি অবস্থান করছে। হাতিটি দেখার জন্য আশে পাশের গ্রাম এবং দূর-দূরান্ত থেকে উৎসুক লোকজন এসে ভিড় করছে।
 
জানা গেছে, গত ২৮ জুন রৌমারি সীমান্ত দিয়ে হাতিটি যমুনার স্রোতে ভারত থেকে ভেসে আসে। কয়েক দিন রৌমারীর বিভিন্ন চরে অবস্থান করার পর  এখন হাতিটি সারিয়াকান্দি উপজেলার  চালুয়া বাড়ি ইউনিয়নের বলেশ্বর চরের কাশবনে অবস্থান করছে।
 
চালুয়া বাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার জানান, ‘আমার ইউনিয়নের লোকজন আতঙ্কে আছে।  যে কোন সময় হাতিটি লোকালয়ে প্রবেশ করে তাণ্ডব চালিয়ে জানমালের ক্ষতি করতে পারে। তাই হাতিটি আটক করার জন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
 
 এ ব্যাপারে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিস থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বগুড়ার জেলা প্রশাসক, জেলা প্রাণি সম্পদ অফিসার ও বিভাগীয় বন কর্মকর্তার কাছে চিঠি দেয়া হয়েছে।
 
 জেলা প্রাণি সম্পদ অফিসার ডা. শফিউজ্জমান বলেন, বন্য প্রাণি তদারকির দায়িত্ব বন বিভাগের।