ময়মনসিংহ-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ২০:১৬
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুয়েল আরেং ১ লাখ ৭০ হাজার ২৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
 
তার নিকটতম মোছা. সেলিমা খাতুন (স্বতন্ত্র) ১৪ হাজার ৩৩৮ ভোট পেয়েছেন । জাতীয় পার্টির সোরহাব উদ্দিন খান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫৮৬ ভোট।
 
গত ১১ মে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ভারতের মুম্বাইয়ে চিকিৎসারত অবস্থায় মারা যাওয়ায় এ আসনটি শূন্য হয় । এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৬৯৪ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১ লাখ ৮৫ হাজার ৮৯৬ জন ।