গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন।
গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার জানান, ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের নাজিম উদ্দিন আহমেদ নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১৯ হাজার ৪৩৮ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাপার শামসুজ্জামান নাঙ্গল প্রতীক নিয়ে ৪ হাজার ৩৭২ ভোট পেয়েছে।
ময়মনসিংহ-৩ আসনের উপ-নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নাজিম উদ্দিন আহমেদ, জাপার শামসুজ্জামান, ইসলামী ঐক্য জোটের আবু তাহের খান, ন্যাপের আব্দুল মতিন ও স্বতন্ত্র আজিজুল হক অংশ নেয়।
