রাজ্যসভা থেকে পদত্যাগ সিধুর

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ২০:৫৯
রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান নভোজৎ সিং সিধু।  সামনের বছর নির্বাচনে কেজরিয়াওলের আম আদমি পার্টিতে যোগ দিতেই তার এই সিদ্ধান্ত বলে মনে করেছেন অনেকে।
 
http://rtb.metrigo.com/delivery/sync/criteo/pixel_match?redirect=http%3a%2f%2fdis.criteo.com%2frex%2fmatch.aspx%3fc%3d21%26uid%3d%25%25USER_ID%25%25ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, পাঞ্জাব নির্বাচনে আম আদমি পার্টি থেকে মনোনয়ন লাভ করতে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাতকারে সিধু জানান, মানুষ পরিবর্তন চায়।  এজন্যই তার এই সিদ্ধান্ত।
 
পদত্যাগপত্রে তার এই পোস্টকে ‘বোঝা’ বলে অভিহিত করেন সাবেক এই খেলোয়াড়।
 
সিধুর পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান গুরদ্বীপ সাপাল। সিধুর পদত্যাগকে স্বাগত জানিয়েছে আম আদমি পার্টি। দলটি জানিয়েছে সিধু তাদের দলে আসতে চাইলে তাকে বিনা বাক্য ব্যয়ে স্বাগত জানাবে দলটি।
 
আম আদমি পার্টির প্রচার কমিটির সভাপতি ভাগাওয়ান্ত মন বলেন, যদি তিনি আমাদের দলে যোগ দিতে চান তাহলে আমরা তাকে স্বাগত জানাবো। তবে এনিয়ে সিদ্ধান্ত সিধুকেই নিতে হবে বলে জানান দলটির এই নেতা।
 
২০০৯ সালে বিজেপির প্রার্থী হিসেবে পাঞ্জাবের অমৃতসর থেকে তিনি লোকসভায় নির্বাচনে জয়লাভ করেন তিনি। তবে গত নির্বাচনে অরুণ জেটলির কাছে প্রার্থী মনোনয়নে হেরে যান সিধু।  তবে পাঞ্জাবে খুবই জনপ্রিয় এই ধারাভাষ্যকার। এনডিটিভি