২০১৮ বিশ্বকাপে প্রভাব ফেলবে না রাশিয়ার ডোপিং স্ক্যান্ডাল

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১২:০৪
 
ডোপিং কেলেঙ্কারীতে জর্জরিত রাশিয়ান ক্রীড়াঙ্গনে কালো ছায়া পড়লেও আসন্ন ২০১৮ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে ফিফার পূর্ণ সমর্থনই পাচ্ছে রাশিয়ান ফুটবল ফেডারেশন। ২০১৪ সালে সোচিতে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে রাশিয়ান অ্যাথলেটদের ডোপ টেস্টে ধরা পড়া নিয়ে পুরো বিশ্বব্যপী বিশাল তোলপাড় চলছে।
 
ইতোমধ্যেই ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) তাদের তদন্ত রিপোর্টে উল্লেখ করেছে রাশিয়ান সরকার অ্যাথলেটদের ডোপের বিষয়টি পুরোপুরি গোপন করেছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আগামী মাসে রিও অলিম্পিকে রাশিয়ান অ্যাথলেটদের অংশগ্রহণে বিধি নিষেধ আরোপা করে।
 
যদিও ওয়াডার এই রিপোটেরওপর অনেক কিছুই নির্ভর করছিল। রিপোর্টে বলা হয়েছে ২০১০ সালে শীতকালীর অলিম্পিকে রাশিয়া ১৫টি পদক জয় করেছিল। সেখানে সোচিতে তারা পায় সর্বোচ্চ ৩৩টি পদক। আর তার ফলে সন্দেহ ঘনীভূত হয়।
 
এদিকে সদ্য সমাপ্ত ইউরোতে দলের পারফরমেন্স মোটেই সন্তোষজনক ছিল না। কিন্তু ফিফা বিশ্বাস করে দুই বছর পরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর আয়োজনে সমস্যা জর্জরিত রাশিয়া কোন ধরনের কমতি রাখবে না। এ জন্য স্থানীয় আয়োজক কমিটি ও রাশিয়ান সরকারের ওপর ফিফার পূর্ণ আস্থা রয়েছে। বাসস।