ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি। হাতে আঘাত পেয়েছেন 'গ্যাংস অফ ওয়াসিপুর' তারকা।
কুষাণ নন্দীর 'বাবুমশাই বন্দুকবাজ' ছবির শুটিং চলছে ভারতের মালিহাবাদে। সেখানে ড্রাম বাজাতে গিয়ে হাতে আঘাত পান নওয়াজ উদ্দিন। কাছাকাছি চিকিৎসার সুব্যবস্থা না থাকায় নায়ককে দীর্ঘক্ষণ হাতে যন্ত্রণা সহ্য করতে হয়।
নওয়াজের কথায়, 'একটা দৃশ্যে টিনের ড্রাম বাজাতে গিয়ে আমি হাতে খুব বিশ্রীভাবে আঘাত পাই। অ্যান্টি টিটেনাস তো নিতেই হয়েছে। সঙ্গে হাতে সেলাইও পড়েছে।'
অভিনয় করার সময় নওয়াজ এমনভাবে চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান যে, তার অন্য কিছু আর খেয়াল থাকে না। আরও চোখ-কান খোলা রেখে কাজ করা উচিত তার, স্বীকার করেছেন তিনি।
