ময়ূর নদ দখল করে স্থাপনা নির্মাণে স্থিতিবস্থা জারি

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৩:৪৯
 
খুলনার ময়ূর নদ দখল করে লিনিয়ার পার্কের জন্য করা স্থাপনা নির্মাণ কাজের ওপর স্থিতিবস্থা জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে খুলনা জেলা প্রশাসককে এই বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 
 
এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
 
গত ১২ জুলাই একট জাতীয় দৈনিকে ‘নদী দখল করে পার্কের স্থাপনা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ঐ প্রতিবেদনে বলা হয়, খুলনার ময়ূর নদ দখল করে নির্মাণ করা হচ্ছে লিনিয়ার পার্কের স্থাপনা। নগরীর গল্লামারীতে নির্মাণাধীন পার্কটির জন্য নদীর পাঁচটি স্থানে স্থাপনা গড়ে তোলা হচ্ছে। আশিয়ান ডেভেলপেমন্ট ব্যাংকের অর্থায়নে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে পার্কের মধ্যে এক হাজার ৮০০ মিটার ফুটপাথ ও ছয়টি ডেক নির্মাণ করা হচ্ছে। 
 
এই প্রতিবেদনেটি নিয়ে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ। শুনানি শেষে হাইকোট উপরিউক্ত আদেশ দেয়।