জঙ্গিদের জামিন বিষয়টি দেখভাল করার জন্য তদারিক সেল গঠন করা প্রয়োজন বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাহবুবে আলমে বলেন, এক্ষেত্রে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যভহার নিশ্চিত করতে হবে। যাতে দেশের যেকোনো আদালত থেকে যখনই কোনো জঙ্গি জামিন পাবে তখন যেন আমরা এই বিষয়টি জানতে পারি। এই বিষয়টি জানতে পারলে আমরা জঙ্গিদের জামিন ঠেকাতে যথাযথ পদক্ষেপ নিতে পারব।
তিনি বলেন, অনেক সময় তথ্য গোপন করেও জঙ্গিরা আদালত থেকে জামিন নিচ্ছেন। কোন আদালতে জামিন আবেদন শুনানি হচ্ছে এটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে জানানো হয় না। একটি তদারকি সেল থাকলে বিষয়টি আমরা সহজে জানতে পারতাম।
অ্যাটর্নি জেনারেল বলেন, মামলার এজাহার, জব্দকৃত আলামত ও অভিযোগপত্রে ত্রুটি থাকার কারণেও জঙ্গিরা জামিন পেয়ে থাকে।
অহিদুন্নেসা প্রসঙ্গে অ্যাটর্নি জেনালে বলেন, সুপ্রিম কোর্টের কাছে দেশবাসীর যে প্রত্যাশা এই ঘটনার মধ্য দিয়ে তা অনেকাংশে পূরণ হয়েছে। আমি মনে করি সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির পদক্ষেপ দেশবাসীর কাছে প্রশংসিত হবে।
