অলিম্পিকের জন্য রজার্স কাপে বিশ্রামে মারে

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৬:৪৩
রজার্স কাপের শিরোপা ধরে রাখার মিশনে থাকছেন না ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। মারে না থাকলেও রজার ফেদেরার, নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদালের মত অংশ নিচ্ছেন।  এর আগে শীর্ষ বাছাই জোকোভিচকে হারিয়ে এই ইভেন্টে তৃতীয় ট্রফি জয়ের উল্লাসে মেতেছিলেন মারে।
 
কানাডার টরন্টোয় আগামী ২৫ জুলাই রজার্স কাপ কোর্টে গড়াবে। যা হবে পুরুষ এককের ১২৭তম আসর। নারীকে এককে ১১৫তম।
 
মারের পরিবর্তে টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন স্প্যানিশ মার্সেল গ্রানোলার্স। ফ্রান্সের রিচার্ড গাসকুয়েট ও ইতালির ‍আন্দ্রেস সেপ্পিও নাম প্রত্যাহার করে নিয়েছেন। তাদের পরিবর্তে খেলবেন কানাডিয়ান ভাসেক পোসপিসিল ও মার্সেলের স্বদেশি পাবলো কারেনো বুস্তা।
 
সবশেষ উইম্বলডনের ফাইনালে মিলোস রাওনিককে হারানোর পর থেকেই কোর্টের বাইরে সময় কাটাচ্ছেন ব্রিটিশ নাম্বার ওয়ান।
 
টেনিসে ব্যস্ত সময় কাটানোর পর খানিকটা বিশ্রামের জন্যই রজার্স কাপে না খেলার সিদ্ধান্ত নেন মারে। তিনবারের ব্যালন ডি’অর জয়ীর সামনে এবার অলিম্পিক শিরোপা ধরে রাখতে চায়।
 
‍আগামী ৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনিরোতে বিশ্বের বৃহত্তম এই ক্রীড়াযজ্ঞের পর্দা উঠবে।