গোঁড়ালির ইনজুরির কারণে মাত্র ২৬ বছর বয়সেই অবসর নিচ্ছেন ব্রিটিশ প্রতিভাবান উইকেটরক্ষক টম পয়েনটন। দুই বছর আগে একটি সড়ক দূর্ঘটনায় বাবাকে হারানোর পাশাপাশি গোঁড়ালিতে আঘাত পেয়েছিলেন পয়েনটন যার থেকে এ পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।
বর্তমানে ডার্বিশায়ারের এই উইকেটরক্ষক ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৭টি ম্যাচ খেলেছেন পয়েনটন। সম্প্রতি এক পরীক্ষায় তার গোঁড়ালির যে সমস্যা ধরা পড়েছে তার থেকেই কঠিন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এই উইকেটরক্ষক।
এ সম্পর্কে তিনি বলেছেন, এই বয়সে এই সিদ্ধান্ত নেয়াটা সত্যিই কঠিন ছিল। আমি ক্রিকেটকে অনেক ভালবাসি। কিন্তু এই মুহূর্তে এটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছি। ডার্বিশায়ারের ক্রিকেট পরিবারের কাছে আমি কৃতজ্ঞ। ক্যারিয়ারে তারা আমাকে মাঠ এবং মাঠের বাইরে দারুনভাবে সহযোগিতা করেছে। গত ১০ বছর ধরে এখানে থাকায় ক্লাবটি অনেকটা পরিবারের মত হয়ে গিয়েছিল। ক্রিকেটের পরে এখন আমি পরবর্তী জীবনের প্রতি মনোনিবেশ করবো। বিবিসি
