বগুড়ার শেরপুর ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৭:২৫
শেরপুর ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সামনে মানব বন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে এই কর্মসূচিতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও এলাকাবাসী অংশ নেন।
 
বগুড়ার শেরপুর মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী শেরপুর ডিগ্রি কলেজ জাতীয়করণ না হওয়ায় একাবাসীর মনে ক্ষোভ বিরাজ করছে। বর্তমানে কলেজটিতে ৬টি বিষয়ে  স্নাতক  কোর্সে প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহসীন আলী দেওয়ান ১৯৭১ সালে রাজাকার-আলবদর বাহিনীর হাতে শহীদ হন।
 
পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঞ্জুমান আরার সভাপতিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আল মাহমুদ কমল, শিক্ষক কাউন্সিলের সেক্রেটারি নুরুল ইসলাম, প্রভাষক ফেরদৌস জামান, কামরুন্নাহার,আব্দুল আলীম, আব্দুল মান্নান, ফেরদৌস জামান জুয়েল,আব্দুস সাত্তার,ছাত্রলীগ শেরপুর উপজেলা শাখার সভাপতি আবু বকর সিদ্দিক, কলেজ শাখার সভাপতি সুমন শাকিল, অভিভাবক এস এম মতিউর রহমান প্রমুখ।