নাটোরে আনসারুল্লাহ্ বাংলা টিমের এক সদস্য রিমান্ডে

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৯:৫৯
নাটোরে আনসারুল্লাহ্ বাংলা টিমের সদস্য মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
 
অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম মঙ্গলবার এ রিমান্ড মঞ্জুর করেন। মিজানুর রহমানকে মঙ্গলবার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হলে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
পুলিশ শনিবার রাতে সিংড়া উপজেলার বড় বারইহাটি এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, একটি মোটরসাইকেল ও জিহাদি বই উদ্ধার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হাই জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান নিজেকে আনসারুল্লাহ্ বাংলা টিমের সদস্য বলে স্বীকার করে।