মেসির দেখা পেতে সাঁতরে ১ কিলোমিটার পার

আপডেট : ২০ জুলাই ২০১৬, ১২:৫৭
 
প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য ভক্তদের আগ্রহের কোন শেষ থাকে না। তবে সবার পক্ষে তো তারকার কাছে পৌঁছানো সম্ভব হয় না। কিন্তু স্প্যানিশ শহর কিউটার বাসিন্দা সুলি হার মানেননি। বার্সেলোনা তারকা লিওনেল মেসির দেখা পেতে সাঁতরে এক কিলোমিটার পাড়ি দিয়েছেন তিনি।
 
মেসি বর্তমানে ভূমধ্যসাগরীয় দ্বীপ ইবিজাতে অবকাশ কাটাচ্ছেন। নিজের ব্যক্তিগত ইয়টে সমুদ্রের বুকে ছিলেন তিনি। আর সেখানে মেসিকে এক ঝলক দেখার জন্য এক কিলোমিটার পাড়ি দেয়ার সিদ্ধান্ত নেন সুলি।
 
তবে তাকে দেখে মেসির প্রতিক্রিয়া তা আসা করেননি সুলি। ভক্তের এমন ধৈর্য্য দেখে মুগ্ধ মেসি সুলিকে তার ইয়টে আমন্ত্রণ জানান। সেখানে প্রায় ২০ মিনিট ছিলেন সুলি। মেসির সঙ্গে ছবি তুলেছেন, পান করেছেন জুস। খবর: মিরর।