কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার পাঁচ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বুধবার কিশোরগঞ্জের ১ নম্বর বিচারিক হাকিম আদালত এই আদেশ দেয়।
আসামিরা হলেন- সোহেল মিয়া, মামুনুর রশীদ মামুন,আরিফুল ইসলাম হাসিব, মো. আহসান উল্লাহ ও মো. তারা মিয়া।
ঈদের দিন সকালে শোলাকিয়া ঈদগাহের কাছে টহলরত পুলিশের ওপর বোমা, গুলি ও চাপাতি নিয়ে জঙ্গি হামলা হয়। এতে দুই পুলিশ, এক নারীসহ চারজন নিহত হন। আহত হন ১০ পুলিশ সদস্যসহ ১৩ জন। হামলাকারীদের মধ্যে একজন গুলিতে নিহত হয়।
