বিভিন্ন সময়ে বারবার সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হতে হয়েছে বলিউড তারকা আনুশকা শর্মাকে। কখনও তাঁর ‘লুক’, কখনও বা ব্যক্তিগত ‘সম্পর্ক’ নিয়ে। কিন্তু সে সব নিয়ে একেবারেই চিন্তিত নন তিনি। আনুশকা বলেন, এসব নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই তার।
প্রসঙ্গত, বারবার সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপের শিকার হতে হয়েছে তাঁকে। কখনও ঠোঁটের সার্জারি নিয়ে কটাক্ষ করা হয়েছে। বিরাট কোহলির সঙ্গে সম্পর্কের সময়ও বিদ্রূপের ঝড় উঠেছে। মেলবোর্নে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সেমি ফাইনালে কোহলির পাশে তার থাকা নিয়েও আক্রমণ করা হয় আনুশকা।
সোশ্যাল মিডিয়ায় বারবার তাঁকে নিয়ে যে কটাক্ষ, এই নিয়েই প্রশ্ন করা হলে জবাবে আনুশকা বলেন, কোনো মেয়ে সফল হলে তা সমাজ ভালোভাবে নিতে পারে না। এর আগেও আমায় বহুবার আক্রমণ করা হয়েছে। কিন্তু এসব কিছুই আর আমার ওপর প্রভাব ফেলে না। তাঁর মনে হয়, মেয়েরা নরম সরম বলে তাঁদের আক্রমণ করাও বেশ সহজ।
আনুশকা আরো বলেন, অনেকেই এইসব মন্তব্য করে নিজেদের বুদ্ধিমান ভাবে। নিজেরাও সন্তুষ্ট হয়। কিন্তু আমার মনে হয়, এর প্রভাব তাদেরই সামাজিক চিন্তাভাবনা, ব্যক্তিত্বের ওপর পড়ে। তিনি মনে করেন এসবে না জড়ানো বা এ সব নিয়ে উত্তর না দেয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ। কেউ পাল্টা উত্তর না পেলে আর সমালোচনা চালিয়ে যেতে পারবে না। সেক্ষেত্রে আক্রমণকারীকে জবাব না দেওয়াটাই উচিত বলে তিনি মনে করেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।
