বাংলাদেশ তথ্যপ্রযুক্তি খাতে ভালো অর্জন করেছে: অর্থমন্ত্রী

আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৬:১৮
 
অর্থমন্ত্রী আবুল-মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশ ইতিমধ্যেই দেশের তথ্যপ্রযুক্তি খাতে ভালো অর্জন করেছে। ১৬ কোটি মানুষের মধ্যে ১৩ কোটি মানুষ মোবাইল ব্যবহার করছে। ইন্টারনেট ব্যবহারকারী ৬ কোটির বেশি।
 
মঙ্গলবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) গুলনকশা মিলনায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা আন্তর্জাতিক বাজারে রফতানি হচ্ছে। সেই অগ্রযাত্রাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এ ক্ষেত্রে বেসিস বড় ভূমিকা পালন করে আসছে।’