ক্যাটরিনাকে আন্টি সম্বোধন করায় সমালোচিত হার্ষালি

আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৬:৩৬
শনিবার ক্যাটরিনা কাইফের ৩৩তম জন্মদিন ছিল। বলিউডের এই সুন্দরীকে জন্মদিনের শুভেচ্ছায় আন্টি সম্বোধন করে ফেসবুকে তোপের মুখে পড়েছে ‘বজরঙ্গি ভাইজান’ খ্যাত ছোট্ট আট বছরের হার্ষালি।
 
আট বছরের হার্ষালি তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে ক্যাটরিনাকে ‘আন্টি’ সম্বোধন করে শুভেচ্ছাও জানায়। তার উত্তরে ধন্যবাদও জানিয়েছেন ক্যাট। কিন্তু এরপরই তোপের মুখে পড়ে ছোট্ট হার্ষালি। হার্ষালিকে সমালোচনা করার প্রথম কারণ হচ্ছে ১৩ বছর বয়সের আগেই তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট হয়ে গেছে। দ্বিতীয়ত বহু ফেসবুক ফলোয়ারদের দাবি, ক্যাটরিনা তার মতোই মিষ্টি, তাঁকে আন্টি সম্বোধন করা কখনওই উচিৎ নয়। আর এক ফেসবুক ব্যবহারকারীর বক্তব্য, ক্যাটকে দিদি বলে সম্বোধন করা উচিৎ তোমার। ট্রিবিউন।