প্রসেনজিতের রান্নাঘরে আগুন

আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৬:৫৬
কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির রান্নাঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। জানা গেছে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সেখানে আগুন লাগে। 
 
বাড়ির নিরাপত্তারক্ষীরাই অগ্নিনির্বাপণ–ব্যবস্থার সাহায্যে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে কলকাতার বালিগঞ্জ ফাঁড়ির কাছে পি ১৯ নম্বর বালিগঞ্জ প্লেসে টলিউড সুপারস্টারের বাড়িতে যায় দমকলের দুটি ইঞ্জিন। আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান কলকাতার ও ফায়ার সার্ভিস মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। । 
 
মঙ্গলবার রাত সাড়ে নয়টা নাগাদ অভিনেতার বাড়ির রান্নাঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন পরিবারের লোকজন। বাড়ির অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে শুরু হয় আগুন নেভানোর কাজ। ছুটে আসে দমকলের ২টি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে দমকল। ঘটনার সময় বাড়িতেই ছিলেন প্রসেনজিত্‍। এবিপি অনলাইন।