চলতি বছরই ইইউ ছাড়ছে না ব্রিটেন

আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৭:৪৪
লিসবন চুক্তির আর্টিকেল ফিফটি কার্যকর করার মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া এবছর শুরু করবে না যুক্তরাজ্য। সরকারি এক আইনজীবী মঙ্গলবার হাইকোর্টকে একথা জানিয়েছেন।
 
আর্টিকেল ফিফটি কার্যকর করার আগে ব্রিটিশ সরকার পার্লামেন্ট থেকে বিচার বিভাগীয় অনুমোদন নিক এ দাবিতে বেশ কয়েকজনের করা মামলার প্রেক্ষিতে সরকারি আইনজীবী কোপেল এই কথাগুলো বলেন। তবে সরকারের বর্তমান অবস্থান পরিবর্তন হতে পারে বলেও ইঙ্গিত দেন আইনজীবী জেসন কোপেল। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে ২০১৬ সাল শেষের আগে আর্টিকেল ফিফটি নিয়ে কোনো ঘোষণা দেওয়া হচ্ছে না।”
 
কোনো কিছু পরিবর্তন হলে সে ব্যাপারে আদালতকে আগে নোটিস দেওয়া হবে বলে জানান কোপেল। প্রধানমন্ত্রী তেরেসা মেও এর আগে বলেছিলেন, ইইউ থেকে বেরিয়ে যাওয়ার জন্য আর্টিকেল ফিফটি কার্যকর এ বছর করা হচ্ছে না।