ফেনীতে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৩:০১
ফেনীর দাগনভূঞা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এরা হলেন, ট্রাক চালক মামুনুর রশিদ (৪০) ও নুর নবী (৪৮)।
 
বৃহস্পতিবার সোয়া ১২টায় উপজেলাধীন বসুরহাট-দাগনভুঞা সড়কে একটি ট্রাক ব্রেক ফেল করে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক মামুনুর ও পাশে থাকা বালু ব্যবসায়ী নুর নবী নিহত হন।