বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের অর্থপাচারের ঘটনার প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরো চার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের জন্য বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
তারা হলেন-হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোহম্মদ মোয়াজ্জেম হোসেন, নির্মাণ কনস্ট্রাকশনের চেয়ারম্যান খাদিজা ইসলাম, মায়ার সাইরি ও মেরিনা জামান।
আদালত বলেছে, এই অর্থ পাচারের সঙ্গে চার ব্যক্তি জড়িত ছিল। অতএব মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযাথ আইনগত ব্যবস্থা নেয়া হোক।
দুদকের চেয়ারম্যানকে হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে।
