নেত্রকোনার পূর্বধলায় বুধবার রাতে ৫০ পিস ইয়াবাসহ সজিবুর রহমান (৪০) ও আফজাল হোসেন ওরফে তুর্জয় নামে দুই ব্যক্তিকে আটক করেছে নেত্রকোনা ডিবি পুলিশ।
আটককৃত সজিবুর উপজেলার জারিয়া ইউনিয়নের জারিয়া বাজারের মৃত তছরফ আলীর ছেলে ও আফজাল হোসেন ওরফে তুর্জয় একই এলাকার নাটেরকোনা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
নেত্রকোনা ওসি ডিবি এ কে এম কাউসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার সদর সার্কেল নেত্রকোনা মো. সানোয়ার হোসেনের নেতৃত্বে নেত্রকোনা ডিবি পুলিশ উপজেলার জারিয়া বাজার থেকে তাদের আটক করে। বৃহস্পতিবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
