গাজীপুরে মোটরসাইকেল ধাক্কায় নারী শ্রমিক নিহত

আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৯:০২
গাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় ইসমত আরা (৩০) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইসমত আরা রংপুরের বান্ধাখড়া থানার কুনকুণ্ড গ্রামের মো. হাসানের স্ত্রী। তিনি ইটাহাটা এলাকায় ভাড়া থেকে স্থানীয় কোস্ট টু কোস্ট পোশাক কারখানায় চাকরি করতেন।
 
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল হক জানান, দুপুরের খাবার খেয়ে ইসমত আরা কারখানায় যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান।  পরে তাকে হাসপাতারে নেয়ার পথে তিনি মারা যান।