সুশান্তের সঙ্গে প্রেমের খবর সত্যি নয়: কৃতী

আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৯:১০
সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে সম্পর্কের জল্পনা উড়িয়ে দিলেন ‘রাবতা’ ছবিতে তাঁর সহ-অভিনেত্রী কৃতি স্যানন। শ্যুটিং চলাকালীন দুজনের মধ্যে বেশ ঘনিষ্ঠতা হয় বলে জানা গিয়েছিল। 
 
সেখান থেকেই আলোচনা শুরু হয়, সুশান্ত-কৃতী নাকি একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সম্প্রতি, তাঁর অভিনীত পরবর্তী ছবি ‘মাদারি’-র স্ক্রিনিংয়ে এসেছিলেন স্যানন। সেখানে তাঁর ও সুশান্তের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে স্যানন বলেন, প্রথমদিকে আমি ভেবেছিলাম, এই বিষয়ে কথা না বলাই ভাল। কারণ, এটা সিনেমা ইন্ডাস্ট্রির একটা অঙ্গ।
 
অভিনেত্রী যোগ করেন, আমি যে কোধো অভিনেতার সঙ্গে কাজ করি না কেন, এধরনের জল্পনা উঠবে। তাই সোশ্যাল সাইটেই এই নিয়ে মুখ খুলি। সেখানেই যা বলার বলে দিয়েছি। তার বাইরে আর আমার কিছুই বলার নেই। স্যানন আরো বলেন, ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সহজ হল সম্পর্ক নিয়ে খবর ছড়িয়ে দেওয়া। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে পরিবারের সদস্যরাও বলাবলি শুরু করেছে। এটা ঠিক নয়। মাস খানেক আগেও টুইটারে কৃতী জানিয়েছিলেন, সুশান্তের সঙ্গে তাঁর ‘ডেট’ সংক্রান্ত যে খবর ছড়িয়েছে, তা আদৌ সত্যি নয়। ইন্ডিয়ান এক্সপ্রেস।