নড়াইলে দুই রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৫ অক্টোবর

আপডেট : ২১ জুলাই ২০১৬, ২২:৪১
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক নড়াইলের আবদুল ওহাব ও ওমর আলীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আগামী ৫ অক্টোবর ধার্য করা হয়েছে।
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল বৃহস্পতিবার এ আদেশ দেয়। প্রতিবেদন দাখিলে সময় চেয়ে শুনানি করেন প্রসিকিউটর সাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন। আসামী আবদুল ওহাব ও ওমর আলীকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগে তদন্ত চলছে। এ দুই আসামীকে আগে থেকেই বিশেষ ক্ষমতা আইনের মামলায় নড়াইলে গ্রেফতার করা হয়েছিল। পরে মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালের পরোয়ানা জারির পর তাদেরকে মানবাতাবিরোধী মামলায়ও আটক দেখানো হয়। খবর- বাসস।