সিংড়ায় অর্থ আত্মসাতের অভিযোগে এনজিও’র এক পরিচালক গ্রেফতার

আপডেট : ২২ জুলাই ২০১৬, ১৫:১১
নাটোরের সিংড়ায় এনজিও পরিচালিত স্কুলের ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে খন্দকার আল আমিন নামে সংস্থাটির এক পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চুয়াখালি গ্রামের বাসিন্দা।
 
শুক্রবার সকালে পৌর শহরের পাড়াজয়নগর মহল্লার নিজ বাড়ি থেকে রেনেসাঁ শিক্ষা কর্মসূচির পরিচালক আল আমিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আল আমিন রেনেসাঁ সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর শিক্ষা কর্মসূচি প্রকল্পের পরিচালক।
 
সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের জানান, আদালতের নির্দেশ অনুযায়ী পৌর শহরের পাড়া জয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।