সারের বিপক্ষে মাঠে নামছেন মুস্তাফিজ

আপডেট : ২২ জুলাই ২০১৬, ১৭:৪০
নিজের কাউন্টিতে অভিষেকেই বাজিমাত করেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার এসেক্সের ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।
 
স্বপ্নের মতো এই অভিষেক ম্যাচের পরদিনই এবার সারের বিপক্ষে মাঠে নামছেন এই কাটার মাস্টার। কেনিংটন ওভালে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হবে। 
 
এদিকে এই ম্যাচে জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের দৌড়ে টিকে থাকার ব্যাপারে আশা প্রকাশ করেছেন সাসেক্স অধিনায়ক লুক রাইট।
 
তিনি বলেছেন, ‘আজকে হারলেই সবকিছু শেষ হয়ে যেত। কিন্তু আমরা এখনও সেই দৌড়ে টিকে আছি। ওভালে খুবই ভালো একটি দলের বিপক্ষে আমাদের পরবর্তী ম্যাচ। সারেকে হারাতে পারলে পরের সপ্তাহে হোভে গ্ল্যামোরগানের বিপক্ষে বড় একটি ম্যাচ অপেক্ষা করছে।’