সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সন্ত্রাসবাদ, উগ্রবাদ ও জঙ্গিবাদ একটি আন্তর্জাতিক সমস্যা। আমেরিকা, সৌদিআরবসহ বেশ কয়েকটি দেশে এ রকম হামলা হয়েছে।’
শুক্রবার বিকেল চারটায় নোয়াখালী কোম্পানীগঞ্জে বসুরহাট বাজারে শ্রী শ্রী জগন্নাত মন্দির কমপ্লেক্সে সনাতন ধর্মীয় নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যারা পুরোহিতকে হত্যা করে, হিন্দুদের বাড়ী মন্দিরে হামলা করে তারা প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের সু-সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে তাদের এই প্রচেষ্টা কোনদিন সফল হবে না। ভারতের সাথে অমাদের সু-সম্পর্কে কোনদিন পাটল ধরাতে পারবে না।
