বাউসাকে কোচ করার চিন্তা আর্জেন্টিনার

আপডেট : ২২ জুলাই ২০১৬, ১৮:২৩
সাও পাওলোর কোচ এদগার্দো বাউসাকে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব দেওয়ার কথা বিবেচনা করছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে গত বৃহস্পতিবার জানায়, আর্জেন্টিনার দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে লড়াইয়ে আছেন বাউসা। এএফএ কর্মকর্তারা এরই মধ্যে ৫৮ বছর বয়সী এই কোচের সঙ্গে যোগাযোগ করেছেন।
 
বিবৃতিতে বলা হয়, ‘সাও পাওলোর কোচ এদগার্দো বাউসা বৃহস্পতিবার বিকালে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার আমন্ত্রণ পেয়েছেন।’
 
তবে সাও পাওলোর কর্তৃপক্ষ অবশ্য মনে করছে, বাউসা ক্লাবে তার দায়িত্ব পালন করে যাবেন।
 
আর্জেন্টিনার হয়ে ৩টি ম্যাচ খেলা বাউসা ২০১৫ সালের ডিসেম্বরে সাও পাওলোর দায়িত্ব নেয়ার আগে মূলত নিজের দেশের ক্লাবগুলোতেই কোচের ভূমিকা পালন করেন।