যৌন হয়রানির অভিযোগে ফক্স নিউজের প্রধানের পদত্যাগ

আপডেট : ২২ জুলাই ২০১৬, ১৯:৩০
যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করলেন মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রধান রজার অ্যালিস। শুক্রবার এমনটাই জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। 
 
জানা যায়, প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন নারী কর্মী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলায় পদত্যাগ করতে বাধ্য হন তিনি।
 
ফক্স নিউজের প্যারেন্ট কোম্পানি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্সে রজার অ্যালিসের পদত্যাগের বিষয়টি ঘোষণা করা হয়েছে। রয়টার্স