চীনে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮ হয়েছে। এছাড়া আরো ৯১জন নিখোঁজ রয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে বন্যা পরিস্থিতি, ভূমিধস ও বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে।
শুক্রবার রাতে বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার কারণে চার লাখ লোক সরিয়ে নেয়া হয়েছে।
চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ হেবেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ৩১ জন মারা গেছেন এবং আরো ৭৭ জন নিখোঁজ রয়েছেন। হেবেইয়ের শহর জিংতাইয়েই নয়জন মারা গেছেন। খবর: এপি।
