জঙ্গি শফিউলকে আশ্রয়দানকারী বাড়ির মালিক গ্রেফতার

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৪:২০
 
জঙ্গি শফিউলকে আশ্রয়দানকারী বাড়ির মালিক মো. আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
 
শুক্রবার দিবাগত রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 
র‍্যাব সদর দফতর থেকে জানানো হয়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পান্থাপাড়া এলাকা থেকে আনোয়ার হোসেনকে গ্রেফতর করে র‍্যাব-১৩। 
 
র‍্যাবের পাঠানো এসএমএস জানানো হয়, উত্তরবঙ্গে চাঞ্চল্যকর চারটি হত্যার সঙ্গে জড়িত জেএমবি শফিউল ওরফে আবু মুকাতিল। আনোয়ার তাকে  ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত আশ্রয় দেন। 
 
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের হামলার ঘটনায় আটক হন শফিউল ইসলাম।