রজনীকান্তের নামে পতাকা!

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৫:২৮
 
কোনো দেশের কিংবা রাজনৈতিক দলের পতাকা থাকা নতুন বিষয় নয়। কিন্তু কোনো অভিনেতাকে পতাকা তৈরি এটি একটু আশ্চর্যের বিষয়। এমনটাই ঘটেছে দক্ষিণ ভারতে। তামিল সুপারস্টার রজনীকান্তের ক্ষেত্রে অবশ্য বিষয়টা আলাদা হতেই পারে।
 
‘থালাইভার’ নামে পরিচিত রজনীকান্তের পতাকা তৈরি করেছে তার ভক্তরা। নীল, লাল ও সাদা রঙের পতাকার মাঝখানে আছে রজনীকান্তের ছবি। প্রত্যেকবার তার ছবি মুক্তির সময় পতাকাটি টাঙানো হয়।
 
রজনীকান্তের ভক্ত সুরেশ ও তার বন্ধু মিলে অটোরিকশায় রজনীকান্তের পতাকা লাগিয়েছেন। রজনীকান্তের ছবির গান চালিয়ে পুরো শহর ঘুরেছেন তারা। সুরেশের কাছে এটি উত্সবের চেয়ে কোনো অংশে কম নয়।
 
গত শুক্রবার মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত ‘কাবালি’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। খবর: ইন্ডিয়া টুডে।