জম্মুতে বাংলাদেশি নাগরিক আটক

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৭:৩২
ভারতের জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত থেকে একজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির সেনাবাহিনী। আটক হওয়া ব্যক্তির নাম সোহেল বলে জানিয়েছে এনডিটিভি।
 
স্থানীয় পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যমটি জানায়, ভারতের জম্মু জেলার আর্নিয়ায় ভারত-পাকিস্তান সীমান্তের কাছাকাছি সন্দেহজনক গতিবিধির কারণে তাকে সেনাবাহিনী আটক করে। সোহেল নামের এই ব্যক্তি ট্রেনে করে সেখানে গিয়েছেন বলে জানা গেছে। শনিবার তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। এনডিটিভি