৮০০ কোটি টাকায় জুভেন্টাস যাচ্ছেন হিগুয়েন!

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৭:৫০
রিয়াল মাদ্রিদকে ফিরিয়ে দিতে হয়েছে আলভারো মোরাতা। তাই আরেকজন স্ট্রাইকার খুঁজছিল জুভেন্টাস। তাই বেশ কিছুদিন ধরেই তারা নাপোলি আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়েনকে নেয়ার চেষ্টা করছে।
 
যদিও নাপোলি বারবার বলে দিচ্ছে হিগুয়েনকে তারা ছাড়বেনা। গত মৌসুমে সিরি আ'তে ৩৬ গোল করে ষাট বছর পুরনো রেকর্ড ভেঙেছিলেন হিগুয়েন। সেই সুবাদে নাপোলিও দ্বিতীয় হয়েছিল লিগে। হিগুয়েনকে তাই দলে ভেড়াতে কোমর বেঁধেই মাঠে নেমেছিল জুভেন্টাস। তাতে সফলও হয়েছে তারা।
 
ইতালিয়ান গণমাধ্যম জানিয়েছে ৯৪.৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে নাপোলি থেকে হিগুয়েনকে দলে ভিড়িয়েছে জুভেন্টাস। বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৮শ ১৮ কোটি টাকা!
 
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের দাবি, ইতোমধ্যে জুভেন্টাসে পৌঁছেছেন হিগুয়েন। সেখানে মেডিক্যাল টেস্টও দিয়েছেন তিনি। তবে নাপোলি কিংবা জুভেন্টাসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।