মার্কিন স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিনের বিরুদ্ধে অসম্মানজনক বক্তব্যের অভিযোগ আনলেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। মেডিকেল পরীক্ষা না দিয়েও বোল্টকে অলিম্পিকে খেলার অনুমতি দিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক এসোসিয়েশন (আইওএ)।
কিন্তু এখানে গ্যাটলিন থাকলে হয়তো অলিম্পিকে খেলার সুযোগ পেতেন না। এমন বক্তব্য শুনে- গ্যাটলিনের বিরুদ্ধে অসম্মানজনক বক্তব্য দেয়ার অভিযোগ এনেছেন বোল্ট।
গত মাসে হ্যামস্ট্রিং চোটের কারণে জ্যামাইকার জাতীয় ট্রায়াল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন বোল্ট। আর কোন পরীক্ষাও দেননি তিনি। কিন্তু বোল্টকে নিয়েই গঠিত জ্যামাইকা অলিম্পিক দল গ্রহণ করেছে আইওএ।
আর তাতেই চটেছেন গ্যাটলিন। তিনি মন্তব্য করেন, ‘বোল্ট বলেই তা গ্রহণ করা হয়েছে। কিন্তু আমেরিকান হিসেবে আমার নাম থাকলে তা গ্রহণ করা হতো না।’
আবারো গ্যাটলিনের এমন বক্তব্য শুনে ক্ষেপেছেন বোল্ট। গ্যাটলিনের বিপক্ষে অসম্মানজনক আচরনের অভিযোগ আনেন তিনি। বোল্ট বলেন, ‘এমন মন্তব্য হাস্যকর, অসম্মানজনক। তারা ভাবছে, আমি ট্রায়ালে বাদ পড়েছি। আমি যে সেরা তা বছরের পর বছর নিজেকে প্রমান করে যাচ্ছি। যখন আমি শুনেছি, তখন অনেক হেসেছি। এটা খুবই হতাশার, বিশেষভাবে গ্যাটলিনের বক্তব্যে।’
রিও অলিম্পিকের জন্য বোল্ট যে প্রস্তুত তার প্রমাণ গতরাতেই দিয়েছেন। ডায়মন্ড লিগের ২০০ মিটারে ১৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে সেরার খেতাবটা জিতেছেন বোল্ট।
