অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশে পরিণত হয়েছি: শিল্পমন্ত্রী

আপডেট : ২৩ জুলাই ২০১৬, ২১:৫৯
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় অর্থনৈতিকভাবে আমরা এখন সমৃদ্ধশালী একটি দেশে পরিণত হয়েছি।'
 
তিনি বলেন, 'দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধীদের ভাতা দিয়ে আসছেন। এখন মাতৃত্বকালীন ভাতাও দিচ্ছে। সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে।'
 
শনিবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য, সমাজসেবা ও মহিলা অধিদপ্তরের যৌথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
 
শিল্পমন্ত্রী বলেন, 'জঙ্গিবাদ দমনে গ্রাম ও শহরের পাড়ায় মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। সমাজের সকলকে সচেতন হতে হবে। আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে সেদিকে খেয়াল রাখতে হবে।' খবর- বাসস।