মদন-খালিয়াজুরী সড়কের নির্মাণ কাজ বন্ধ!

আপডেট : ২৪ জুলাই ২০১৬, ০৩:৩৪
নেত্রকোনা জেলা সদরের সাথে খালিয়াজুড়ি উপজেলায় সড়ক পথে যাতায়াতে অবকাঠামো উন্নয়নের জন্য ১০৪ কোটি টাকা বরাদ্দ করলেও উন্নয়ন কাজ যথাসময়ে শেষ হচ্ছে না বলে জানা গেছে। হাওরে পানি চলে আসায় উপজেলার সকল কিছুই এখন পানির নিচে। কাজ করার কোনো সুযোগ নেই। কিন্তু সড়ক নির্মাণ কাজ শুরু হলেও তা এখন বন্ধ।
 
জনগণের দাবির মুখে সরকার মদন উপজেলা এবং খালিয়াজুরী উপজেলার সাথে যোগাযোগ রক্ষার জন্য মদনের উচিতপুর বালই নদীর ওপর একটি সেতু নির্মাণ এবং নতুন করে খালিয়াজুরী উপজেলা সদর পর্যন্ত ডুবন্ত সড়ক নির্মাণ করার জন্য ১০৪ কোটি টাকা বরাদ্দ দেন। এ ছাড়া খালিয়াজুরীর ধনু নদীতে ফেরি দেয়া হবে। এ প্রক্রিয়া এগিয়ে চলেছে।
 

এ ব্যাপারে নেত্রকোনা জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান বলেন, আগামী শীতে সড়ক ও সেতুর নির্মাণ শেষ করার জন্য ঠিকাদারকে কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে। আগামী শুষ্ক মৌসুমে যখন কাজ শেষ হবে তখন হাওর উপজেলাগুলোতে যাতায়াতে আর কোনো দুর্ভোগ থাকবে না।